ঈদগড়ে বিএনপির উদ্যোগে জলবায়ু সচেতনতামূলক বৃক্ষরোপণ কর্মসূচি
সরকার ঘোষিত জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মতিলাল সিকদারের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈদগড় ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. ইব্রাহিম বাবুল।
বিশেষ অতিথি ছিলেন ঈদগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৈয়বউল্লাহ চৌধুরী এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দীন সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য (৯ নম্বর ওয়ার্ড) মোহাম্মদ শাহজাহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আকর্ষণীয় দেয়ালিকাও প্রকাশ করা হয়।










