ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখ্য সমন্বয়ক ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাপ্তাই উপজেলা বিএনপি।
১৩ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. মো. রহমত উল্লাহ বলেন, ওসমান হাদীর ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিরোধী কণ্ঠ রোধ করা যাবে না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, রাজনৈতিক ভিন্নমত দমনে পরিকল্পিত হামলার রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, তবে এ ধরনের নৃশংস হামলার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো।
আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা। কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইব্রাহিম হাবিব মিলু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নাহিয়ান ডালিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইব্রাহিম প্রমুখ।
সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











