কক্সবাজার মহিলা কলেজে মানবিক বিভাগের এইচএসসি কৃতি সংবর্ধনা দিলো সিবিআইইউ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

কক্সবাজার মহিলা কলেজে মানবিক বিভাগের এইচএসসি কৃতি সংবর্ধনা দিলো সিবিআইইউ

কক্সবাজার মহিলা কলেজে মানবিক বিভাগের এইচএসসি কৃতি সংবর্ধনা দিলো সিবিআইইউ
ছবি সংগৃহীত।

কক্সবাজার মহিলা কলেজে মানবিক বিভাগ থেকে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সিলিং অনুষ্ঠিত হয়েছে।

৪ ডিসেম্বর সকালে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে কলেজের হল রুমে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের ভবিষ্যৎ স্বপ্ন জাগিয়ে বক্তব্য রাখেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গোলাম মওলা।

তিনি বলেন, জীবনে ব্যর্থতা বলতে কিছুই নেই। সুনির্দিষ্ট লক্ষ্য ও স্বপ্ন নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে গেলে সফলতা ধরা দিবেই। এইজন্য শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু ঠিক করেই এগোতে হবে। তিনি বলেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ইমাম খাইরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শাহ আলম, শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা সুলতানা।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষা-দীক্ষার মান, পরিবেশ, পড়ালেখায় সুযোগ-সুবিধাসহ নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারী পরিচালক (প্রমোশন) দরবেশ আলী আরমান ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আদিল ইলাহী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সহকারী রেজিস্ট্রার সেলিম জাহাঙ্গীর। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি কলেজের শিক্ষক, কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কৃতি শিক্ষার্থীরা সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সিলে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলএলবি, ইংলিশ, ইসলামিক স্টাডিজ, বিবিএ, কম্পিউটার সাইন্স এবং হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এই ছয়টি বিভাগে অনার্স কোর্স, ইসলামিক স্টাডিজ, এমবিএ ও ইংরেজি বিভাগে মাস্টার্স এবং ট্যুরিজম, কম্পিউটার সায়েন্স ও ইংরেজি বিষয়ে সার্টিফিকেট কোর্স চালু রয়েছে। এসব বিষয়ে নতুন সেমিস্টার ভর্তি নেওয়া হচ্ছে।

দেশ-বিদেশের খ্যাতনামা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা সিবিআইইউতে শিক্ষক পদে নিয়োজিত রয়েছেন। এমফিল গবেষক ও পিএইচডি হোল্ডার শিক্ষকগণ এখানে অধ্যাপনা করেন। শতভাগ স্কলারশিপ নিয়ে অনার্স পড়ার সুযোগ রয়েছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।
 




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।