কক্সবাজারে কাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

কক্সবাজারে কাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

কক্সবাজারে কাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা
ছবি সংগৃহীত।

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কক্সবাজারে মঙ্গলবার (১৯ মে) শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। মেলা চলবে আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত।

সোমবার (১৮ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর তানভীর আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ মে সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি সারা দেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন।

এতে বলা হয়, সর্বসাধারণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও হয়রানিহীনভাবে আধুনিক স্মার্ট ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী 'ভূমিসেবা মেলা-২০২৬'। শহরের ঐতিহাসিক শহীদ দৌলত ময়দানে এই মেলা সাড়ম্বরে অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেলার প্রথম দিন ১৯ মে সকাল ১০টায় জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হবে। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলাপ্রাঙ্গণ শহীদ দৌলত ময়দানে এসে শেষ হবে। এরপর মেলাপ্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান ও 'জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা' শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।

মেলায় নাগরিকদের তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য মোট ৫টি বিশেষায়িত স্টল স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মেলাপ্রাঙ্গণে স্থাপিত স্টলসমূহে জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্ট শাখাগুলোর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সরাসরি উপস্থিত থেকে জনগণকে তাৎক্ষণিক পরামর্শ দেবেন, আবেদন গ্রহণ করবেন এবং সেবা প্রদান করবেন।

এসব স্টলের মধ্যে রয়েছে—ভূমি অধিগ্রহণ শাখা, আরএম শাখা, রাজস্ব শাখা, রেকর্ডরুম শাখা ও উপজেলা ভূমি অফিস।

এ ছাড়া জনগণ ও ছাত্র-ছাত্রীদের ভূমিসেবা এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সম্পর্কে সচেতন করার জন্য আরও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।