কক্সবাজারে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রামু বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী, দেশনায়ক তারেক রহমানের আগামী ১৩ জুন কক্সবাজার আগমন উপলক্ষে ৮ জুন রামু উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদের সভাপতিত্বে ও সদস্যসচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় এবং জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে বিকেল তিনটায় রামু উপজেলা বিএনপির (মধ্য মেরংলোয়াস্থ) দলীয় কার্যালয়ে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন রামু উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফোরকান আহমদ, ঈদগড় ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. এম ইব্রাহিম বাবুল, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলিম, জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির সওদাগর, খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম ফরিদুল আলম, রশিদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মুসলেহ উদ্দিন চৌধুরী, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী খান, রাজারকুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফয়েজ উদ্দিন রাশেদ, কাওয়ারখোপ ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মোহাম্মদ শাহিন আলম, রামু উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহনুর উদ্দিন বাবু, রামু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেমশেল সরওয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।










