কর্ণফুলীগ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির টেন্ডার  সিন্ডিকেট ঘুরে ফিরে একই ঠিকাদার কাজ পান
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

কর্ণফুলীগ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির টেন্ডার  সিন্ডিকেট ঘুরে ফিরে একই ঠিকাদার কাজ পান

কর্ণফুলীগ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির টেন্ডার  সিন্ডিকেট ঘুরে ফিরে একই ঠিকাদার কাজ পান
ছবি সংগৃহীত।

আওয়ামী লীগ সরকারের আমলেরনিয়োগ পাওয়া পেট্টেবাংলাররাজনৈতিক পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামানের নির্দেশে ইসপিডি ইঞ্জিনিয়ারিং ঢাকা , শাওন এন্টারপ্রাইজ চট্টগ্রামএ দুটি ঠিকাদারী প্রতিষ্ঠানকেগোপনে দরপত্রের মূল্য আগে জানিয়ে দেনটেন্ডার কমিটির লোকজন। ঠিকাদারীপ্রতিষ্ঠান শাওন এন্টারপ্রাইজ   আউটসোর্সিং ,টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। অসাধুকর্মকর্তাদের সহযোগিতায় টেন্ডার কাজ ভাগিয়ে নিচ্ছে।কর্ণফুলী গ্যাস কোম্পানির অসাধু একটি চক্র সিন্ডিকেটেরমাধ্যমে ঘুরে ফিরে একইঠিকাদারকে অবৈধভাবে কাজ পেতে সহায়তাকরছে চক্রটি।

 এতে সাধারণ ঠিকাদারদেরমধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। উক্তটেন্ডার সিন্ডিকেটের বিরুদ্ধে জ্বালানী উপদেষ্ঠার কাছে ঠিকাদারদের পক্ষথেকে লিখিত অভিযোগ গত১৯ জুন এতে জড়িতদেরবিরুদ্ধে তদন্তপুর্বক নেয়ার দাবি জানান। জানাগেছে , উক্ত কোম্পানির চট্টগ্রামবিতরণ দক্ষিণ অঞ্চলে জরুরী রক্ষণাবেক্ষণ কাজ পর্ব -৯এর পনঃ আহ্বানকৃত দরপত্রটিগত ২৮ /১০ /২০২৪ইংরেজীতারিখে উম্মোক্ত করা হয়। উক্তদরপত্রটির প্রাক্কলিত মূল্য কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস )  , , উপমহাব্যবস্থাপক (বিতরণ -দক্ষিণ )  উপমহাব্যবস্থাপক (বিতরণ উত্তর ) প্রকৌশলী কামরুল ইসলাম , যাবতীয় টেন্ডারের মনিটরিং দায়িত্বে পূর্ব থেকে সিন্ডিকেটের মাধ্যমেমোটা অংকের টাকার বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে দশ লক্ষ টাকারবিনিময়ে টেন্ডার বিক্রয় করা হয়েছে বলেঠিকাদার ইজিপি নিয়মানুযায়ী প্রাক্কলিত মূল্যের ১০ % নিম্ন দরদিয়ে দরপত্র দাখিল করেন এবং সর্বনিম্নদরদাতা হিসেবে নির্বাচিত হয়। 

উক্ত ঠিকাদারীপ্রতিষ্ঠানের কাগজপত্র বৈধ না থাকায়উক্ত কাজটি দিতে না পাড়ায়অন্য দরদাতাদের কাগজপত্র যাচাই বাচাই না করেই উপরোক্তদরপত্রটি পুনঃ আহ্বান করেন।গত ২৩ জুন উম্মোক্তকরা হয়। তাদের পছন্দনীয়ঠিকাদারের কাছ থেকে গ্রহণকৃত টাকা ফেরতনা দিয়ে পুনরায় আবারও দরপত্রের মূল্য প্রদানসহ কাজ অবৈধভাবে পাইয়ে দেয়ারআশ্বাস দেন। মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিংসার্ভিস ), এর সেচ্ছাচারিতা , অনিয়ম ও অর্থের বিনিময়ে টেন্ডারেররেইট বিক্রয় ও নিয়মবর্হিভূত ভাবে টেন্ডারবানিজ্যে জড়িত। 

অনিয়ম দুর্নীতির সাথে জড়িত সিন্ডিকেটেরবিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা না নেয়ার এবংপর্ব ৯ -এর দরপত্রটিদুর্নীতির ঊর্ধ্বে রেখে পুনরায়দরপত্র আহবানের দাবিজানান সাধারন ঠিকাদাররা। এ বিষয়ে কর্ণফুলীগ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক অলিউল হক জানান , কর্ণফুলীগ্যাসের অধিকাংশ ঠিকাদারদের কাজ দেয়া হচ্ছেনা , কতিপয় অফিসার অনিয়ম দুর্নীতির মাধ্যমে সিন্ডিকেট করে দুয়েকজন ঠিকাদারকেকাজ দেয়া হচ্ছে এধরণের অভিযোগ আমাদের কাছে প্রায় সময়আসে বলে দাবি করেন।এঅভিযোগের বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সালাউদ্দিন জানান , ঘটনা যদি সঠিক হয়েথাকে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধেব্যবস্থা নেওয়া হবে প্রথমে যদিঘটনা যদি সঠিক হয়েথাকে তদন্ত করে বিরুদ্ধে ব্যবস্থানেওয়া হবে।




চাকরি যাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার, শিগগিরই প্রজ্ঞাপন

চাকরি যাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার, শিগগিরই প্রজ্ঞাপন
ছবি সংগৃহীত।

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বরখাস্ত হতে যাওয়া পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন— বিপ্লব কুমার সরকার, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।

সংশ্লিষ্ট নথির তথ্য অনুযায়ী, পাঁচ কর্মকর্তার মধ্যে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাময়িক বরখাস্ত হয়ে বরিশালে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। মো. গোলাম রুহানী (সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই) বর্তমানে সাময়িক বরখাস্ত ও পলাতক। সুদীপ কুমার চক্রবর্তী সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত ও পলাতক। মো. ইকবাল হোসাইন সাময়িক বরখাস্ত হয়ে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাদের বিরুদ্ধে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা এবং পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের চাকরি থেকে বরখাস্ত করার গুরুদণ্ড দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেটি বাস্তবায়ন করা হবে।




২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
ছবি সংগৃহীত।

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি আগামী ২৭ আগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। এটি চলতি সংসদের তৃতীয় অধিবেশন হতে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি বলেছেন, "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, হাফিজ উদ্দিন আহমদ ২৭ আগস্ট বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় (২০২৬ খ্রিষ্টাব্দের ৩য়) অধিবেশন আহ্বান করছি।’’




অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে: তথ্য উপদেষ্টা

অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে: তথ্য উপদেষ্টা
ছবি সংগৃহীত।

অতীতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও একটি নির্দিষ্ট সরকারের ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের প্রশ্ন ও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।

ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে সরকারের অবস্থান নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া ব্রিফিং এবং সরকারের প্রকাশ্য বক্তব্য থেকে বাংলাদেশ বিষয়টি অত্যন্ত দৃঢ়ভাবে ভারতের কাছে উপস্থাপন করেছে।

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে ভারতের দিক থেকে একটি অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার বক্তব্যের পর বাংলাদেশের দেওয়া বিবৃতিতেও বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ভারতের পক্ষ থেকে পরবর্তীতে ওই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই– এমন বক্তব্য দেওয়ার চেষ্টা করা হলেও বাংলাদেশের দৃষ্টিতে বিষয়টির সঙ্গে ভারতের কোনো না কোনো পর্যায়ের সংশ্লিষ্টতা বা সমর্থনের প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের সঙ্গে নয়, বরং বাংলাদেশের জনগণের সঙ্গে হওয়া উচিত। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক নতুনভাবে বিন্যাস বা ‘রিঅ্যালাইনমেন্ট’-এর প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন সরকারের তথ্য উপদেষ্টা।