কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

রাঙ্গামাটির কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ভোরে উপজেলা প্রশাসন মাঠে নব নির্মিত স্মৃতি সৌধে পুষ্প মাল্যদিয়ে কার্যক্রমের সুচনা করা হয়। প্রথমে পুষ্প মাল্য প্রদান করেন উপজেলা প্রশাসন পরে কাউখালী থানা উপজেলা বিএনপি ও অংগ সংগঠন ও সহযোগি সংঘঠন সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মাদ্রাসা কলেজে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে শহিদদের প্রতি পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা প্রশাসন মাঠে এক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান। এ সময় পাশে উপস্থিত ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক চৌধুরী। কুচকাওয়াজ শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধাদের সম্মানে এক সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রতিনিধি গন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা এবং সুশীল সমাজের প্রতিনিধি স্থানীয় গন মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের বরণ করে নেওয়া হয় এবং উপজেলা প্রশাসন হতে প্রত্যেকের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। বিকাল বেলা প্রশাসন মাঠে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্টিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় শিল্পীঘোষ্ঠীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং বিভিন্ন বিষয়ের উপর বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।











