গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য: আসহাব উদ্দিন চৌধুরী
সারাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার সংকটের প্রেক্ষাপটে লোহাগাড়ায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিল থেকে এ আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৯টায় লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ দেড় দশক ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র আজ বন্দি। দমন-পীড়ন ও মামলা-হামলা দিয়েও বিএনপির আন্দোলন দমিয়ে রাখা যাবে না। লোহাগাড়াসহ দক্ষিণ চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক শক্তি দিন দিন বাড়ছে। তৃণমূলের নেতাকর্মীরা এখন রাজপথে ঐক্যবদ্ধ। সময় এসেছে জনগণই শাসনক্ষমতার চেয়ার বদলে দেবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকই বিজয় ভাল করে বিএনপি সরকার গঠন করবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু। তাঁরা বলেন, দলীয় ঐক্য জোরদার করে তৃণমূল থেকেই গণআন্দোলন গড়ে তুলতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক আবু সেলিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ টি এম জাহেদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এম এ রহিম, খোরশেদ আলম সিকদার, শাহ আলম মেম্বার, ফেরদৌস কোম্পানি, অ্যাডভোকেট এহসানুল হক, জাহাঙ্গীর আলম মেম্বার, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক, সাবেক সদস্য সচিব আবু তালেব রুবেল, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মুসলিম উদ্দিন, মোরশেদুল আলম, জহিরুল ইসলাম, ইসমাইল হোসেন সাঈদ, ছাত্রদল নেতা মো. রাসেল, কায়েস উদ্দিন, এহসানুল হক, মো. জাবেদ, মো. মারুফ, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল মাহমুদ তুষার ও সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ছাত্রদল নেতা লতিফুর রশিদ আসিফ। শেষে দেশ, জাতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন।











