চকরিয়ায় অস্ত্র উদ্ধার: সন্ত্রাসী ইউনুস পলাতক

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) ভোর ৫টার দিকে চকরিয়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, চিরিঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা ইউনুস(মইজ্ঞা) এর বাড়িতে অভিযান চালিয়ে ১৪ ইঞ্চি লম্বা একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ইউনুস পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনুস ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, অভিযান চালিয়ে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার সঙ্গে জড়িত কিশোর গ্যাং ও অন্যান্য সন্ত্রাসীদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।










