চকরিয়ায় দৈনিক সাঙ্গুর রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বৃহত্তর চট্টগ্রামের পাঠকপ্রিয় দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ বছরে পদার্পণ উপলক্ষে চকরিয়ায় আলোচনা সভা ও কেক কেটে বর্ণাঢ্যভাবে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৫টায় চকরিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
দৈনিক সাঙ্গুর চকরিয়া প্রতিনিধি এইচ.এম রুহুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মজিদ, কক্সবাজার জেলা আদালতের এপিপি এডভোকেট মামুনুর রশিদ মামুন , প্রেসক্লাব সহ-সভাপতি শাহ মোহাম্মদ জাহেদ ও ফরিদ বাবুল প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাজমুল সাইদ সোহেল, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, সাংবাদিক ইউছুফ বিন হোছাইন, রাজু দাস, কামাল উদ্দিন, রিয়াদ উদ্দিন, নুরুল আমিন টিপু, সাংবাদিক জুলফিকার আলি ভুট্টো, কফিল উদ্দিন, শফিউল করিম সবুজ, আরফাত সানি ও মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য জাফর ইকবাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নির্যাতিত ও অসহায় মানুষের পক্ষে সোচ্চার থাকবে এটাই দৈনিক সাঙ্গুর অঙ্গীকার।










