চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ মোট ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে।
বুধবার (২০ নভেম্বর) যৌথবাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার এ অভিযান পরিচালনা করেন।।
অভিযানে ১ জন সাজা পরোয়ানাভুক্ত, ১১ জন সাধারণ পরোয়ানাভুক্ত এবং একটি নিয়মিত মামলার ১ জনসহ মোট ১৩ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামীরা হলেন: নেজাম উদ্দিন (৪৮), জহির (৫৫), হারুনুর রশিদ (২৫), কাউছার (২১), মো. সাইফুল (২০), নাছির উদ্দিন (৪০), মো. সাগর (২১), এনামুল হক (৪১), মহি উদ্দিন, নাজেম উদ্দিন, আব্দুর রশিদ (২৮) ও নুরুল আলম।
চকরিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”










