চকরিয়ায় প্রধানমন্ত্রীর সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন

চকরিয়ায় প্রধানমন্ত্রীর সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী

চকরিয়ায় প্রধানমন্ত্রীর সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী
ছবি সংগৃহীত।

গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ার পার্সন তারেক রহমান ( ১৩ জুন) শনিবার কক্সবাজারের চকরিয়ায় আসবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌর শহরের বাসটার্মিনালে  জনসভায় তিনি প্রধান অতিথির ভাষন দেবেন। এই জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে।  তার আগমনে নেতাকর্মীদের মাঝে সাজ সাজ রব বিরাজ করছে। আইন প্রয়োগকারি সংস্থার লোকজন কয়েক স্থরের  সর্বোচ্চ   নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।


চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক জানান, জনসভাকে ঘিরে তিনস্থরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।  তিনি আরো বলেন- প্রধানমন্ত্রীর  দপ্তর থেকে পাঠানো সিডিউল মতে,  ১৩ জুন শনিবার প্রধামন্ত্রী তারেক রহমান সকাল  পৌনে ১০টায় কক্সবাজার আন্তর্জাতিক বিমাবন্দরে বিমান থেকে  অবতরণ করবেন। সেখান থেকে কক্সবাজার সদর উপজেলার পিএম খালী ইউনিয়নে মাছুয়াখালী খাল খননের কাজ উদ্বোধন করবেন। দুপুর সোয়া ১২টায় ডুলাহাজারা সাফারি পার্কের অভ্যন্তরে দেশব্যাপী ২৫ কোটি রকমারি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। বিকেল ১টায় জুলাই গণঅভ্যূত্থানে শহীদ হওয়া ছাত্র নেতা   ওয়াসিম আকরামের পেকুয়া মেহেরনামাস্থ কবরস্থানে জিয়ারত করবেন এবং পরিবারে সাথে সাক্ষাত দেবেন।  বিকেল দেড়টায় নতুন মাতামুহুরী উপজেলার ভিত্তপ্রস্তর স্থাপন করবেন। বিকেল সোয়া ২টায় নব গঠিত পেকুয়া পৌরসভার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌরসভা বাসটার্মিনালে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষন দেবেন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ এমপি।


এতে সভাপতিত্ব করবেন কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক। সঞ্চালনার দায়িত্বে থাকবেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম। এছাড়া জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নের্তৃবৃন্দ বক্তব্য রাখবেন।


চকরিয়া থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বাড়তি নিরাপত্তাও থাকবে।


(শুক্রবার) সন্ধ্যা  ৫টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-১ আসনের সংসদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ জনসভাস্থল পরিদর্শন করেন এবং  উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দিয়ে পেকুয়াস্থ নিজ বাড়ির দিকে রওয়ানা দেন।


এর আগে তিনি ডুলাহাজারা - মালুমঘাটে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন স্থান সরেজমিনে পরিদর্শন করেন।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।