চকরিয়ায় বেসরকারি কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কক্সবাজারের মাতামুহুরি সাংগঠনিক উপজেলায় বেসরকারি কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় শাহারবিল আস-সফা আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে ।
এ বছর নার্সারি থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মোট সাড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মাতামুহুরি সাংগঠনিক উপজেলার অন্তর্ভুক্ত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা নুর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক এইচ এম নুরুল হান্নান, কেন্দ্র সচিব নুরুল কাদের, হল সুপার সাইমুল ইসলাম সাগর, সদস্য আলতাফ হোছাইন, সদস্য সালাহ উদ্দিন, সদস্য জাহাঙ্গীর আলম, সদস্য মোহাম্মদ হোছাইনসহ অন্যান্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা।
পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা করেছে বেসরকারি কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শাখা । আয়োজনের পৃষ্ঠপোষকতা করেন চকরিয়া উপজেলা শাখার সেক্রেটারি এবং মাতামুহুরি সাংগঠনিক উপজেলার প্রধান উপদেষ্টা নুর মোহাম্মদ।
এদিকে অভিভাবকরা বলেন, এমন বৃত্তি পরীক্ষা শিশুরা মেধা বিকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানান।










