চকরিয়ায় ২১ কোটি টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

চকরিয়ায় ২১ কোটি টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ

চকরিয়ায় ২১ কোটি টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ
ছবি সংগৃহীত।

চকরিয়া পৌরসভার হালকাকারা নবারুন ক্লাব থেকে মাতামুহুরী নদী পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজে ভয়াবহ অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, সরকারি অর্থায়নে ২১ কোটি টাকার এই উন্নয়ন প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইমু কনস্ট্রাকশন ইচ্ছাকৃতভাবে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করছে, যার ফলে পুরো প্রকল্পের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ।

এই বড় প্রকল্পের দায়িত্বরত পৌরসভার প্রকৌশলীসহ তদারককারীদের অবহেলার কারণে এসব অনিয়মের সুযোগ নিচ্ছে বলে অভিযোগ সচেতন নাগরিকদের।

প্রকল্পটি “দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্প (SCRDP)”–এর আওতায় বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

চুক্তি অনুযায়ী ১ দশমিক ৬০৮ কিলোমিটার দীর্ঘ আরসিসি ড্রেন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ১৭০ টাকা। কাজের চুক্তি হয় ১৩ এপ্রিল ২০২৫, এবং কাজ শুরু হয় ৭ মে ২০২৫। ঠিকাদারি কাজ সম্পন্ন হওয়ার কথা ২৭ অক্টোবর ২০২৬।

সরেজমিনে দেখা যায় , নির্মাণ কাজে নির্ধারিত মানের কংক্রিট, রড এবং অন্যান্য উপকরণ ব্যবহার করা হচ্ছে না। কংক্রিটের সাথে প্রতি বালতিতে মাটি মিক্স করা হচ্ছে ।

কাজের গুণগত মান নিশ্চিত করার জন্য যেসব নির্দেশনা রয়েছে, তা উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে । প্রকল্প এলাকার বিভিন্ন স্থানে ড্রেনের বেস স্ল্যাবে ফাটল, অপর্যাপ্ত কভার ব্লক, অপর্যাপ্ত গভীরতা ও প্রস্থ দেখা যাচ্ছে । কিছু জায়গায় মাটি সমতল না করেই ঢালাই করার অভিযোগও উঠেছে । এলাকাবাসীর মতে, কোটি টাকার সরকারি উন্নয়ন প্রকল্পে কর্মদক্ষতা ও মান নিয়ন্ত্রণের ঘাটতির কারণে ভবিষ্যতে অল্প বৃষ্টিতেই ড্রেন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্প তদারকি কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, সহকারী প্রকৌশলী (চকরিয়া পৌরসভা) নিয়মিত মাঠে তদারকি করেন না । এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানটি ইচ্ছেমতো নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছে । এ বিষয়ে একজন স্থানীয় বাসিন্দা বলেন, এত টাকা ব্যয়ে উন্নয়ন হলেও বাস্তবে টেকসই কিছু হচ্ছে না । যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কয়েক বছরের মধ্যেই ড্রেন নষ্ট হয়ে যাবে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনিয়ম বন্ধ করে গুণগত মানসম্পন্ন কাজ নিশ্চিতের দাবি জানিয়েছেন।

চকরিয়া পৌরসভার প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, আমরা নিয়মিত তদারকি করছি, কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক কাঞ্চন জয়ের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি ।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।