চকরিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়া পৌরসভার নতুন বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরকুানুল ইসলাম, এসআই (নিঃ) ফরিদ হোসাইন, এসআই (নিঃ) মহিউদ্দিন ও এসআই (নিঃ) সুজন বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে—চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী ছিড়াপাহাড় বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে চট্টগ্রাম-টু-কক্সবাজার মহাসড়কে একটি সিএনজি যোগে ইয়াবা পাচার হচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চেকিংয়ের মাধ্যমে তিনজনকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন:
মোহাম্মদ শফি (৪৩), পিতা–মোঃ আমিন, মাতা–বদু বিবি, সাং–তুলাতলি, বাইসারি ইউনিয়ন, থানা–নাইক্ষ্যংছড়ি, জেলা–বান্দরবান।
আমির হোসাইন (৫৪), পিতা–মৃত ফজল করিম, মাতা–মৃত জুবেদা খাতুন, সাং–কাগজি খোলা, বাইসারি ইউনিয়ন, থানা–নাইক্ষ্যংছড়ি, জেলা–বান্দরবান।
রফিক উল্লাহ (২৯), পিতা–আলী হোসাইন, মাতা–আয়ার খাতুন, সাং–তুলাতলী গর্জনীয়, গর্জনীয়া ইউনিয়ন, থানা–নাইক্ষ্যংছড়ি, জেলা–বান্দরবান।
পুলিশ জানায়, অভিযানে ৮০ হাজার (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি জব্দ করা হয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে । আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।










