চট্টগ্রাম বায়তুশ শরফ মাদরাসায় ডাকসু ভিপি

ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন (ডাকসু) ভিপি মোহাম্মদ আবু সাদেক ওরফে সাদিক কায়েস চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।বুধবার (২৬ নভেম্বর) তিনি নগরীর ধনিয়ালাপাড়ায় অবস্থিত মাদরাসায় উপস্থিত হলে তাকে অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ সলিমুল্লাহের নেতৃত্বে ছাত্র - শিক্ষকগণ স্বাগত জানান।
পরে তিনি মাদরাসা এরিয়ায় অবস্থিত পীর-মাশায়েখগণের কবর জিয়ারত এবং শিক্ষক - শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করেন।তিনি এ সম্পর্কে নিজের ফেসবুক টাইমলাইনে লিখেন, "বায়তুশ শরফের পীর মাওলানা আব্দুল জব্বার (রহ.)-এর কবর জিয়ারত করলাম। মহান আল্লাহ দেশ ও জাতির এই আধ্যাত্মিক রাহবারকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।
সফরে আসাতিযায়ে কিরাম, তালিবুল ইলম এবং স্থানীয় ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় হয়। আমাদের রিশতা লা ইলাহা ইল্লাল্লাহ, লক্ষ্যও তাই। এই লক্ষ্য অর্জনে আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ ও সমর্থ হবার তৌফিক দিন। আমিন।"উল্লেখ্য, সাদিক কায়েসের জন্ম দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া পৌর এলাকায়। শৈশবে তিনি তার কাপড় ব্যবসায়ী পিতা আবুল কাশেমের সাথে খাগড়াছড়ি চলে যান।
খাগড়াছড়ি বায়তুশ শরফ জাব্বারিয়া আদর্শ মাদরাসা হতে ২০১৪ সালে জিপিএ ফাইভ পেয়ে দাখিল এবং চট্টগ্রাম ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ কামিল মাদরাসা হতে ২০১৬ সালে জিপিএ ফাইভ পেয়ে আলিম পাস করেন। তিনি দাখিল ও আলিম উভয় পরীক্ষায় বোর্ড মেধাবৃত্তি অর্জন করেছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০১৬-১৭ সেশনে ভর্তি হন এবং স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।সাদিক স্নাতকের প্রথম সেমিস্টারে $৩.৯৪$ সিজিপিএ নিয়ে প্রথম হয়েছিলেন এবং পুরো স্নাতকে $৩.৭৮$ সিজিপিএ নিয়ে পাস করেছেন।তিনি ভালো ফলাফলের জন্য প্রথম বর্ষে সেলিমা - এমাজউদ্দিন স্কলারশিপ, দ্বিতীয় বর্ষে মিতসুবিসি স্কলারশিপ, এবং তৃতীয় বর্ষে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক স্কলারশিপ পেয়েছিলেন। এছাড়াও তিনি নিজ বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আরো $৩/৪$ টি স্কলারশিপ পেয়েছিলেন।তিনি ২০১৩ সালে ছাত্র শিবিরে যোগ দেন। জুলাই গণ অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি হিসেবে তিনি প্রকাশ্যে আসেন। এর আগে তিনি জুলাইয়ের অন্যতম নায়ক হিসেবে সারা দুনিয়ায় পরিচিত হয়ে ওঠেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।











