টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদককারবারী গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ মিঠাপানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এসময় ২ জন মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত মাদক কারবারিরা হচ্ছে- টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া গ্রামের ছৈয়দ আহম্মদ স্ত্রী আনোয়ারা বেগম ও আবদুর রহিমের পুত্র আব্দুল্লাহ (২৭)।
কক্সবাজার র্যাবের সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান- বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) র্যাব সদর দপ্তর এর গোয়েন্দা শাখা হতে প্রাপ্ত তথ্যে জানতে পারে যে, টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ ১নং ওয়ার্ড মিঠাপানির ছড়া এলাকায় কিছু মাদককারবারী ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে চৌকস আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে ৯০ হাজার পিস ইয়াবা, ২ টি বাটন ফোনসহ ২ জন মাদককারবারীকে আটক করতে সক্ষম হয়।
তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।










