টেকনাফের হ্নীলায় নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরণ

মাছের প্রজনন মৌসুমে সাগরে ৫৬ দিন মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞা চলায় টেকনাফের হ্নীলা ইউনিয়নে জেলেদের বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে হ্নীলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী উপস্থিত থেকে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় হ্নীলা ইউনিয়নের তালিকাভুক্ত মোট ৬৮৪ জন জেলের প্রত্যেককে ৭৭.৩৩০ কেজি করে পর্যায়ক্রমে চাল প্রদান করা হবে। বিতরণকালে ইউনিয়ন পরিষদের সচিব শেখ ফরিদুল আলমসহ স্থানীয় গ্রাম পুলিশ ও উপকারভোগী জেলেরা উপস্থিত ছিলেন। মূলত নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারের পক্ষ থেকে এই বিশেষ সহায়তা দেওয়া হয়েছে।










