নাইক্ষ্যংছড়ি-ঘুমধুমে জামায়াতের মনোনীত সংসদীয় প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের দাঁড়িপাল্লা সমর্থনে মতবিনিময় সভা

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বান্দরবান ৩০০ নং আসনে জামায়াতের মনোনীত সংসদীয় প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের দাঁড়িপাল্লা সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩:০০ টায় ঘুমধুম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোঃ আবু নাসের।
প্রধান মেহমান ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি ও আগামী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা রফিক বশরী। সঞ্চালনা করেন ঘুমধুম ইউনিয়ন শাখা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মোঃ আবু সাঈদ।
সভাপতিত্ব করেন ঘুমধুম জামায়াতের ইনচার্জ আব্দুর রহিম। আরও উপস্থিত ছিলেন, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হামিদুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আবছার, ঘুমধুম ইউনিয়নের জামায়াতের সভাপতি সালাহউদ্দিন, সেক্রেটারি মাহমুদুল হক, জামায়াত নেতা মাস্টার খায়রুল বশর, মাস্টার শাহাদত উল্লাহ, নাইক্ষ্যংছড়ি উপজেলার ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ ইউনুস, ঘুমধুম মিডিয়া সেল-এর সভাপতি আজিজুল হক রানা, রিদওয়ান, নাহিদসহ বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।











