নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে বান্দরবান পুলিশ সুপার
বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শন করেছেন।
শনিবার (১৮ জানুয়ারি ২০২৬) থানায় পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম ও দায়িত্ব পালনের অবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় তিনি কর্মরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, চিকিৎসা সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বিশেষভাবে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের ওপর জোর দেন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা সৃষ্টি এবং জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। পাশাপাশি পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদার, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ ফোর্সের সদস্যরা।











