নাইক্ষ্যংছড়িতে জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য শীর্ষক মতবিনিময় সভা

জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য শীর্ষক প্রকল্পের মত -বিনিমময় সভা ও দক্ষতা উন্নয়ন সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নাইক্ষ্যংছড়িতে। বৃহস্পতিবার ( ৬ নভেম্বর )নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি (এনএমইপি), সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি), স্বাস্থ্য অধিদপ্তর এবং মাহিদল অক্সফোর্ড ট্রপিক্যাল মেডিসিন রিসার্চ ইউনিট (এমওআরইউ) এর আয়োজনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য শীর্ষক প্রকল্পের মতবিনিময় সভা ও দক্ষতা উন্নয়ন সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: সাজিদ ইবনে জামান, প্রধান কর্মকর্তা, এমওআরইউ দিদারুল,ফিল্ড কোঅর্ডিনেটর, এমওআরইউ।ডা. রনজন, মেডিকেল অফিসার, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
মাহবুব ইলাহী, প্রশাসক, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন প্রমুখ।
উল্লেখ্য, উক্ত সভা ও কর্মশালায় বক্তাগণ ম্যালেরিয়া ও বিভিন্ন সংক্রামক রোগ নিয়ন্ত্রণে করনীয় সম্পর্কে আলোচনা করেন এবং ম্যালেরিয়া নিয়ে যেসকল স্বাস্হ্য কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করে তাদেরকে প্রযুক্তিগত ভাবে দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।











