পর্যটন ব্যবসায়ী হাসান তালুকদারের পিতার ইন্তেকাল

কক্সবাজার আবাসিক হোটেল কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট পর্যটন উদ্যোক্তা মনির উদ্দিন হাসান তালুকদারের পিতা আবদুল লতিফ তালুকদার (৭১) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (২২ এপ্রিল) বিকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আবদুল লতিফ তালুকদার চট্টগ্রামের সাতকানিয়া চরতি ইউনিয়নের মধ্যম চরতি এলাকার বাসিন্দা। বর্তমানে বদর মোকাম এলাকায় স্বপরিবারে বসবাস।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা, শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কক্সবাজার আবাসিক হোটেল কর্মচারী ইউনিয়নের সভাপতি এডভোকেট গোলাম ফারুখ খান কায়ছার ও অর্থ সম্পাদক এম শাহ আলম।
প্রবীন মুরব্বি আবদুল লতিফ তালুকদারকে যেন মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে নেন, মহান আল্লাহর কাছে সেই দোয়া করেছেন তারা।










