বান্দরবানে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় জিয়া সাইবার ফোর্সের কোরআন খতম ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বান্দরবানে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) জিয়া সাইবার ফোর্স–জেডডিএফ বান্দরবান-এর উদ্যোগে উলুমুল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই আয়োজন সম্পন্ন হয়।
মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও কোরআন খতম করা হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান, বান্দরবান পৌর বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান শফি, জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আলমগীর, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয় জিয়া সাইবার ফোর্স) মামুন মজুমদার, এবং বান্দরবান জিয়া সাইবার ফোর্সের নেতা মো. আইয়ুব। সামগ্রিক সহযোগিতায় ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।
এছাড়াও, জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমাদের দোয়া অব্যাহত থাকবে। তিনি দ্রুত আরোগ্য লাভ করুন—এটাই আমাদের আন্তরিক প্রার্থনা।”











