মহান বিজয় দিবসে রামু বিএনপির র্যালি ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রামু উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে রামুর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালিটি রামুর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রামু কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের আদর্শে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করা হয়।
র্যালি ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে রামু উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।










