মানবিক কর্মকান্ডের স্থানীয়করণ ও নিরাপদ প্রত্যাবাসনের রোডম্যাপ দাবি
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

মানবিক কর্মকান্ডের স্থানীয়করণ ও নিরাপদ প্রত্যাবাসনের রোডম্যাপ দাবি

মানবিক কর্মকান্ডের স্থানীয়করণ ও নিরাপদ প্রত্যাবাসনের রোডম্যাপ দাবি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ বর্তমানে প্রায় ১.৬মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিচ্ছে। ২০১৭ সালে রোহিঙ্গাদের আগমনের পর থেকে, বাংলাদেশ সরকার, স্থানীয় মানুষ, জাতীয় ও আন্তর্জাতিক এনজিও এবং জাতিসংঘ সংস্থাগুলি গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা প্রদান করে আসছে। কিন্তু দিনে দিনে মানবিক তহবিল ক্রমাগত হ্রাস পাওয়ায়, স্টেকহোল্ডাররা আরও স্বল্পব্যয়ে এবং স্থানীয়ভাবে পরিচালিত কার্যক্রমের উপর জোর দিয়েছেন। 

২০২৬ জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি) কক্সবাজার এবং ভাসান চরে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় মানুষদের সহায়তা করার জন্য ৭১০.৫ মার্কিন ডলার সহায়তা চেয়েছে। জুন ২০২৬ পর্যন্ত, শুধুমাত্র ৩৬৮,৩ মিলিয়ন পাওয়া গেছে, যা অর্ধেকেরও কম। এই পটভূমিতে, স্থানীয় স্টেকহোল্ডাররা উদ্বেগ প্রকাশ করেছেন যে স্থানীয় এনজিওগুলিকে মূলত জয়েন্ট রেসপন্স প্ল্যান ২০২৬ বাস্তবায়ন থেকে বাদ দেওয়া হয়েছে, যা অপ্রত্যাশিত ছিল।

আজ রবিবার কক্সবাজারে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ে কক্সবাজার সিএসও এনজিও ফোরাম (সিসিএনএফ) এবং কোস্ট ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে এসব উদ্বেগ উত্থাপন করা হয়। বক্তারা উল্লেখ করেছেন যে বর্তমান সাড়াদান প্রক্রিয়া জাতিসংঘের “হিউম্যানিটারিয়ান রিসেট”-এর নীতিগুলিকে সঠিকভাবে প্রতিফলিত করে না। রিসেট স্থানীয়ভাবে নেতৃত্বে এবং বিশ্বব্যাপী সমর্থিত এক মানবিক পদক্ষেপের আহ্বান জানায়। এটি শক্তিশালী অংশীদারিত্ব এবং স্থানীয় এবং জাতীয় সংগঠনগুলোর জন্য ৭০% পর্যন্ত পুল ফান্ড তহবিল প্রদানের কথা বলে। কিন্তু সাম্প্রতিক উইএন ওসিএইচএ-এর ১৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন প্রদানের ক্ষত্রে তা ঘটেনি। এই তহবিল এর ৯২% গেছে জাতিসংঘের সংস্থাগুলিতে এবং ৮% আন্তর্জাতিক এনজিওগুলিতে। স্থানীয় সংগঠনগুলো সরাসরি কোনও তহবিল পায়নি৷ বক্তারা একটি নতুন জয়েন্ট রিপেট্রিয়েশন প্ল্যান "জেআরপি ২.০" ফ্রেমওয়ার্কের জন্যও আহ্বান জানিয়েছেন যা মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ হবে। কোস্ট ফাউন্ডেশনের মোঃ ইকবাল উদ্দিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং সেমিনারটি সঞ্চালনা করেন সিসিএনএফ সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম। 

মোঃ ইকবাল উদ্দিন তার মূল বক্তব্যে কক্সবাজার থেকে উদ্ভূত এবং স্থানীয় জনগণের নেতৃত্বে পরিচালিত সংগঠনগুলোকে রোহিঙ্গাদের জন্য মানবিক কর্মসুচি বাস্তবায়নে অগ্রাধিকার দেবার আহবান জানান। এছাড়া তিনি স্থানীয় এনজিওর সংজ্ঞা সংশোধনের দাবি জানান। তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, জেলা প্রশাসন এবং আরআরআরসি-এর অর্থপূর্ণ অংশগ্রহণের সাথে আরও অন্তর্ভুক্তিমূলক জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি) বাস্তবায়নের আহ্বান জানান। 

বিশিষ্ট বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান,

রোহিঙ্গা সমন্বয় প্ল্যাটফর্মের প্রধান ডেভিড বাগডেন, ইউএনএইচসিআর-এর স্ট্র্যাটেজিক ওভারসাইট সার্ভিসের প্রধান মার্সেল গ্রোগান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবর রহমান, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী; টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তার, কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম; বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ; পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর আহমেদ; পালস বাংলাদেশের সাইফুল ইসলাম চৌধুরী কলিম; রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন, সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর; উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাইদ মোঃ আনোয়ার, এনসিপির সাধারণ সম্পাদক ওমর ফারুক; প্রথম আলোর আবদুস শুকুর রানা; রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাশেম; অগ্রযাত্রা বাংলাদেশের নীলিমা আক্তার চৌধুরী; হেল্প কক্সবাজারের আবুল কাশেম।  

মোহাম্মদ মিজানুর রহমান বলেন, যে রাখাইন রাজ্য থেকে কক্সবাজারে অভিবাসনের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং গভীর নলকূপের বিকল্পগুলি অন্বেষণ করে ভূগর্ভস্থ পানির ক্ষয় মোকাবেলার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। ডেভিড বাগডেন রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ যে ত্যাগ স্বীকার করেছে তার জন্য ধন্যবাদ দেন এবং প্রত্যাবাসন প্রচেষ্টাকে সফল করার জন্য আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বের উপর জোর দিয়েছেন। মার্সেল গ্রোগান সমন্বিত জাতীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে নিরাপদ ও মর্যাদাপূর্ণ রোহিঙ্গা প্রত্যাবাসন এবং স্বাগতিক দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান জোরদার করার আহ্বান জানিয়েছেন। 

সাবেক ইউপি চেয়ারম্যান মোজাফফর আহমেদ বিকল্প পানির উৎস হিসেবে পরিশোধিত নাফ নদীর পানি বিতরণের আহ্বান জানান। মর্জিনা আক্তার ক্যাম্পে মাদক পাচার ও অস্ত্রের ব্যবসা রোধ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। কলিম উল্লাহ টেকনাফ ও উখিয়ায় পরিবেশ পুনরুদ্ধারের উদ্যোগের আহ্বান জানিয়েছেন, অন্যদিকে অ্যাডভোকেট সাকি কাওসার শান্তিপূর্ণ সহাবস্থান এবং আইনশৃঙ্খলার উন্নতির ওপর জোর দিয়েছেন। 

সাংবাদিক ইমাম খাইর স্থানীয়দের জন্য বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন। সাইদ মোঃ আনোয়ার প্রকল্প বাস্তবায়নে স্থানীয় এনজিওগুলির বৃহত্তর সম্পৃক্ততার পক্ষে কথা বলেন। ওমর ফারুক, অ্যাডভোকেট হাসান সিদ্দিক এবং মাহাবুবর রহমানসহ বেশ কয়েকজন বক্তা রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি পুনর্ব্যক্ত করেন।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।