মালুমঘাট ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
চকরিয়া উপজেলার নবগঠিত মালুমঘাট ইউনিয়নের বৃহত্তর ছগিরশাহ কাটার পশ্চিম- উত্তরের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমাবার মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি এম আর মাহবুব, সাধারণ সম্পাদক এস এম জাফর, ট্রেজারার ইকরাম চৌধুরী টিপু, মালুমঘাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল সিকদার, ওয়ার্ড বিএনপির সভাপতি আমান উল্লাহ, ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা আকতার হোসাইন, বিএনপি নেতা নাছির উদ্দিন, আবুল কালাম, শাহ আলম, নেজাম উদ্দিন, যুবদল নেতা সোনা মিয়া, মালুমঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিনহাজ উদ্দিন প্রমূখ।
দুর্যোগকালে মানবিক সহায়তা পাওয়ায় সাংবাদিক এম আর মাহবুবসহ সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এলাকাবাসী।










