রাউজান প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ শীল, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

রাউজান প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ শীল, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন

রাউজান প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ শীল, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক সমকালের প্রতিনিধি প্রদীপ শীল সভাপতি এবং গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি নেজাম উদ্দিন রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাউজান পৌরসভার জলিল নগরস্থ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৯ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়। প্রবীণ সাংবাদিক মীর মোহাম্মদ আসলামের সভাপতিত্বে এবং গাজী জয়নাল আবেদীন যুবায়েরের সঞ্চালনায় সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির অন্যান্যরা হলেন— জ্যেষ্ঠ সহ-সভাপতি এস এম ইউসুফ উদ্দিন (দৈনিক প্রথম আলো), সহ-সভাপতি গাজী জয়নাল আবেদীন যুবায়ের (দৈনিক ইত্তেফাক), হাবিবুর রহমান (দৈনিক আমাদের সময়), এম কামাল উদ্দিন হাবিবী (দৈনিক মানবকণ্ঠ) ও যীশু সেন (দৈনিক ইনফো বাংলা)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরফাত হোসেন (দৈনিক আমার দেশ) ও শাহাদাত হোসেন (বাংলাদেশ পোস্ট) নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক আমির হামজা (দৈনিক কালের কণ্ঠ), অর্থ সম্পাদক আনিসুর রহমান (দৈনিক সংবাদ), দপ্তর সম্পাদক আবিদ মাহমুদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েল দত্ত দায়িত্ব পেয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মীর আসলাম উদ্দিন, শফিউল আলম, এম বেলাল উদ্দিন, সাহেদুর রহমান মোরশেদ, রমজান আলী ও কামরুল ইসলাম বাবু।

এর আগে সকালে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে সংগঠনের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে রাউজান প্রেস ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে এবং পেশাদার সাংবাদিকদের ঐক্য আরও সুদৃঢ় হবে।