রামিসা হত্যার প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে চকরিয়ায় বিক্ষোভ মিছিল
রাজধানী ঢাকার মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার প্রতিবাদে এবং ধর্ষকের ফাঁসির দাবিতে চকরিয়া পৌরশহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বাদ জুমা সোসাইটি জামে মসজিদর সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সাবেক ছাত্রনেতা ইব্রাহিম ফারুক ছিদ্দিকির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা রামিসা হত্যার দ্রুত বিচার ও ধর্ষকের ফাঁসির দাবি জানান। এসময় তারা “আমার বোন কবরে, খুনি কেন বাহিরে?”সহ বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, নিহত রামিসা আক্তার পপুলার মডেল হাই স্কুলএর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।










