রামুতে উপজেলা প্রশাসন ও সমাজসেবার উদ্যোগে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

উপজেলা প্রশাসন ও রামু উপজেলা সমাজসেবার উদ্যোগে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
"প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি" — এই প্রতিপাদ্য উপলক্ষে ৩রা ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় রামু উপজেলা পরিষদ বাঁকখালী মিলনায়তনে সমাজসেবা কর্মকর্তা রোজিণা আক্তার রুবীর সভাপতিত্বে প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বী চৌধুরী।
বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী কফিল উদ্দিন, প্রকল্প কর্মকর্তা দেবেশ চন্দ্র দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা নুর মোহাম্মদ, আইসিটি অফিসার নাহিদ মাসুমা, রামু থানার প্রতিনিধি সহ রামু সমাজ সেবা কার্যালয়ের সহকারী হোসেন মোবারক মিনার, আরাফাত উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে সুবর্ণ কার্ড ১৬৯ জন, সহায়ক উপকরণ ৮ জনসহ অন্যান্য সামগ্রী (ক্রাচ, ওয়াকিং ফ্রেম, হুইল চেয়ার) বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি নবাগত নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বী চৌধুরী বলেন, সমাজের অবহেলিত প্রতিবন্ধী মানুষগুলো আমাদের সকলের নিকটতম আত্মীয়-স্বজন। তাদের অবহেলা না করে আমরা যত্ন নিয়ে তাদের পাশে থাকব— এই হোক অঙ্গীকার। প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।










