রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির তাণ্ডবে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের মা ও মেয়েসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম খুনিয়াপালং এলাকার আব্দুল করিমের কলোনীতে ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে বন্য হাতির একটি পাল লোকালয়ে ঢুকে ঘরবাড়ি ভাঙচুর শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাস্থল রামু থানা পুলিশ পরিদর্শন করেন।
হাতির আক্রমন থেকে স্বামি একরামসহ পুত্র সন্তান পালিয়ে বাচঁলেও স্ত্রী ছেনুয়ারা বেগম এবং কন্যা আসমার হাতির কবলে পড়ে মৃত্যু বরণ করেন।










