রামুর ঈদগড়ে রির্পোটার্স ক্লাব গঠন : সভাপতি -জহির, সম্পাদক- শিশির, সাংগঠনিক - হামিদ

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে কর্মরত সাংবাদিকেরা সম্মিলিতভাবে এক কাতারে এসে নতুন সংগঠন ‘ঈদগড় রিপোর্টার্স ক্লাব’ গঠন করেছেন। এর আগে সাংবাদিকদের চলমান দুইটি সংগঠন— সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক ও লেখক পরিষদ— বিলুপ্ত ঘোষণা করা হয়।
শনিবার (০১ নভেম্বর) বেলা ১১টায় ঈদগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই কমিটি গঠন করা হয়। অ্যাডহক কমিটির আহ্বায়ক ঈদগড় এ এম বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাইল আহাম্মদের সভাপতিত্বে এবং সাংবাদিক কামাল শিশিরের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
নবগঠিত ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন:
সভাপতি: জহির খন্দকার (দৈনিক কক্সবাজার), সাধারণ সম্পাদক: কামাল শিশির (দৈনিক বাংলাদেশের খবর, দৈনিক সাঙ্গু, দৈনিক কক্সবাজার ৭১), সাংগঠনিক সম্পাদক: হামিদুল হক (দৈনিক আজকের দেশ বিদেশ), সহসভাপতি: জাফর ইকবাল ও শাহাজাহান মনির, যুগ্ম সম্পাদক: আবুল কাশেম, সমাজকল্যাণ ও দপ্তর সম্পাদক: মিজানুর রহমান, প্রচার সম্পাদক: আব্দুল্লাহ আলভি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: কপিল উদদীন বাবলু, এছাড়াও উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছেন এম নুরুল আলম ফেরদৌসী, জাফর আলম জুয়েল ও মো. বেদার মিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, নবগঠিত এই ক্লাব সম্মিলিতভাবে মাদক, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে লড়তে চায়। তাঁরা অঙ্গীকার করেন, নতুন উদ্যোমে কাজ করে ঈদগড়ের উন্নয়ন, সম্ভাবনা, ক্রীড়া, সংস্কৃতি এবং সর্বনাশা মাদক নিয়ে বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশন করে ঈদগড়ের ইতিবাচক চিত্র জনগণ ও প্রশাসনের সামনে তুলে ধরা হবে।
নবগঠিত কমিটির সকলকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।










