রামুর ঈদগড়ে রির্পোটার্স ক্লাব গঠন : সভাপতি -জহির, সম্পাদক- শিশির, সাংগঠনিক - হামিদ

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে কর্মরত সাংবাদিকদের দুটি সংগঠন— 'সাংবাদিক ফোরাম' এবং 'সাংবাদিক ও লেখক পরিষদ' বিলুপ্ত ঘোষণা করে সম্মিলিতভাবে 'ঈদগড় রিপোর্টার্স ক্লাব' গঠন করা হয়েছে। এক কাতারে এসে সাংবাদিকরা প্রত্যক্ষ ভোটে এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেন।
শনিবার (০১ নভেম্বর) বেলা ১১টায় ঈদগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কক্সবাজারের প্রতিনিধি জহির খন্দকার। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক বাংলাদেশের খবর, দৈনিক সাঙ্গু ও দৈনিক কক্সবাজার ৭১-এর প্রতিনিধি কামাল শিশির। দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকার প্রতিনিধি হামিদুল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এডহক কমিটির আহ্বায়ক ও ঈদগড় এ এম বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাইল আহাম্মদের সভাপতিত্বে এবং সাংবাদিক কামাল শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় কার্যকরী কমিটির অন্যরা হলেন— সহসভাপতি জাফর ইকবাল, সহসভাপতি শাহাজাহান মনির, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সমাজকল্যাণ ও দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আলভি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কপিল উদদীন বাবলু।
এছাড়াও উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছেন— এম নুরুল আলম ফেরদৌসী, জাফর আলম জুয়েল এবং মো. বেদার মিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, নবগঠিত এই ক্লাব সম্মিলিতভাবে মাদক, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে লড়তে চায়। তাঁরা আশা প্রকাশ করেন যে, নতুন উদ্যমে কাজ করে ঈদগড়ের উন্নয়ন, সম্ভাবনা, ক্রীড়া-সংস্কৃতি এবং সর্বনাশা মাদক নিয়ে বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশন করে ঈদগড়ের সঠিক চিত্র জনগণ ও প্রশাসনের সামনে তুলে ধরা সম্ভব হবে। বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, ঈদগড় রিপোর্টার্স ক্লাব আগামীতে একটি সুন্দর ঈদগড় উপহার দিতে কাজ করে যাবে।
নবগঠিত এই কমিটির সকল সদস্যকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।










