রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ি, ঈদগড় পুলিশ ক্যাম্প ও ঈদগাঁও থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার

১৭ ডিসেম্বর রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ি, ঈদগড় পুলিশ ক্যাম্প এবং ঈদগাঁও থানা পরিদর্শন করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।
পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট ইউনিটসমূহের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা বৃদ্ধি এবং সাধারণ জনগণের সঙ্গে পুলিশি সেবার সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ এবং পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সকে দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাজমুস সাকিব খান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কক্সবাজারসহ সংশ্লিষ্ট থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ ক্যাম্পের ইনচার্জবৃন্দ।










