সাংবাদিক নির্যাতন বন্ধে ঐক্য অপরিহার্য—চকরিয়া প্রেস ক্লাবের ইফতার মাহফিলে বক্তারা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সাংবাদিক নির্যাতন বন্ধে ঐক্য অপরিহার্য—চকরিয়া প্রেস ক্লাবের ইফতার মাহফিলে বক্তারা

সাংবাদিক নির্যাতন বন্ধে ঐক্য অপরিহার্য—চকরিয়া প্রেস ক্লাবের ইফতার মাহফিলে বক্তারা
ছবি সংগৃহীত।

চকরিয়ায় বিশিষ্টজন ও কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত । ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে এই আয়োজন করা হয়।


মঙ্গলবার(১০ মার্চ) সন্ধ্যায় চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুধীজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের চকরিয়া প্রতিনিধি আবদুল মজিদের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি নাজমুল সাঈদ সোহেলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নুল আবেদীন।


এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির এবং চকরিয়া মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকারিয়া প্রমুখ।


আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কোর্ট সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা কফিল উদ্দিন ফারুকী।


আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক মহিমান্বিত সময়। এই মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।


প্রধান অতিথির বক্তব্যে ডা. জয়নুল আবেদীন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা জাতির সামনে উঠে আসে। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের নিরলস ভূমিকা সমাজকে আলোকিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সভাপতির বক্তব্যে আবদুল মজিদ বলেন, রমজান আমাদের সংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। এ শিক্ষা বাস্তব জীবনে ধারণ করতে পারলে সমাজে সম্প্রীতি ও নৈতিকতার ভিত্তি আরও শক্তিশালী হবে।


আলোচনা সভা ও ইফতার মাহফিলে চকরিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি এম এইচ আরমান চৌধুরী, সহসভাপতি ও বাংলাদেশ বেতার প্রতিনিধি শাহ মোহাম্মদ জাহেদ, সহসভাপতি ও দৈনিক যুগযুগান্তর প্রতিনিধি মো. ফরিদ বাবুল, সহসভাপতি ও দৈনিক মাতৃভূমি প্রতিনিধি এম. রায়হান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি এইচ.এম রুহুল কাদের, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সাঈদী আকবর ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের সময় প্রতিনিধি এম নুরুল আমিন টিপু, অর্থ সম্পাদক ও দৈনিক গণসংযোগ প্রতিনিধি জহিরুল আলম সাগর, সহ-অর্থ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি মুহাম্মদ তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলা’র প্রতিনিধি ইউছুপ বিন হোসাইন, প্রচার সম্পাদক ও দৈনিক রুপসীগ্রাম প্রতিনিধি রাজু দাশ, ক্রীড়া সম্পাদক ও দৈনিক আপনকণ্ঠ প্রতিনিধি জুলফিকার আলি ভুট্টো, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক ভোরের আকাশ ও দৈনিক আজকের কক্সবাজার বার্তা প্রতিনিধি মো. কামাল উদ্দিন, পাঠাগার সম্পাদক ও দৈনিক জবাবদিহি প্রতিনিধি আব্দুল করিম বিটু, আপ্যায়ন সম্পাদক ও দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি কফিল উদ্দিন, প্রকাশনা সম্পাদক ও দৈনিক নাগরিক সংবাদ প্রতিনিধি সাদ্দাম হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক ও দৈনিক আজকের বাংলা প্রতিনিধি রিয়াদ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি নুরুল ইসলাম সুমন, সহ-দপ্তর সম্পাদক ও দৈনিক নবচেতনা প্রতিনিধি ফয়সাল আলম সাগর, সহ-প্রচার সম্পাদক ও দৈনিক সোনালী কণ্ঠ প্রতিনিধি শফিউল করিম সবুজ, সহ-ক্রীড়া সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি ইয়ার রহমান আনান।


এছাড়া নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—দৈনিক ইন্ডাস্ট্রি ও কক্সবাজার সংবাদ প্রতিনিধি এ.কে.এম বেলাল উদ্দিন, দি নিউ এইজ প্রতিনিধি বশির আল মামুন, দৈনিক কর্ণফুলী প্রতিনিধি জহিরুল ইসলাম, দৈনিক জনতা প্রতিনিধি আবদুল মতিন চৌধুরী, দৈনিক বাঁকখালী প্রতিনিধি কে.এম নাসির উদ্দিন, একুশে সংবাদ প্রতিনিধি আবদুল হামিদ, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মাস্টার রিদুয়ানুল হক।


প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি মোরশেদ আলম, আরফাত ছানি, রিদুয়ানুল হক মজিদী, বিজন বিশ্বাস, হোসাইন মো. সবুজ, তানবীরুল ইসলাম প্রমুখ।


এসময় বক্তারা চকরিয়ায় সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর একাধিক মামলার ঘটনা সংঘটিত হয়েছে, এসব ঘটনার সুস্থ বিচার দাবি করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিত সুধীজনের মাঝে ইফতার পরিবেশন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিল স্থানীয় সাংবাদিক সমাজ ও সুধীজনদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।