সাবেক এমপি ও জাপা নেতা ব্যারিস্টার আনিসের বাড়িতে দূর্বৃত্তের ভাংচুর ও অগ্নিসংযোগ

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও চট্টগ্রাম০৫ হাটহাজারী বায়েজিদ আংশিকের সাবেক এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার(২০ডিসেম্বর), দিবাগত রাত ১২টার দিকে হাটহাজারী উপজেলার গুমান মর্দ্দন ছাদেক নগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসে।তবে আগুন দিয়ে ও ভাংচুর চালিয়ে দুর্বৃত্ত চক্রটি পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। একই সাথে একটি প্রাইভেট কারও পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়,গত ৫ আগস্ট এর পর সাবেক এমপি জাপা নেতা ব্যারিস্টার আনিস আত্মগোপনে চলে যায়। পট পরিবর্তনের পর গত ১৫ মাসের মধ্যে একবারও গ্রামের বাড়ি হাটহাজারীতে আসেননি। ২০০৮ সাল থেকে জোটগত ভাবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের চার বারের এমপির দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ সময় ধরে এই এমপির প্রতি স্থানীয়দের ক্ষোভ সৃষ্টি হয়। যদিও বা ৫ আগস্টের পর গ্রামের বাড়িতে হামলা বা ভাংচুর হয়নি।ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনার পর দেশের বিভিন্ন আওয়ামীপন্থী এমপিদের বাড়িসহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।এরই প্রেক্ষিতে হাটহাজারীর অনেকে সোশ্যাল মিডিয়ায় জাপার এই নেতার বাড়ী সুরক্ষিত কেন বলে পোস্ট করেন।শনিবার দিব গত রাতে একদল দুর্বৃত্ত আগুন দেয় জাপার নেতার গ্রামের বাড়ীতে। তবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসার আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে বলেও স্থানীয়রা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুল ইসলাম ভূঁইয়া জানান,সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় পুলিশ দ্রুত স্পটে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক ব্যবস্থা নিয়েছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।তবে অগ্নিসংযোগ কারা ঘটিয়েছে তা তদন্ত করা হবে।
Mahmud












