সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বাসের ৫ যাত্রী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে বাইরে ছিটকে পড়ে দুর্ঘটনায় কবলিত হয়েছে।
রবিবার সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বটতলা এলাকায় বাসটি দুর্ঘটনা কবলি হয়। এ ঘটনা ৫ জন যাত্রীর মৃত্যু বরন কর, অর্ধশত যাত্রী আহত হয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম মূখী যাত্রীবাহী সি ডি এম বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে ছিটকে পড়ে। এ সময় গাড়িটি মুছড়ে গিয়ে ৫ জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। তাৎক্ষনিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে আশংকাজনক অবস্থায় ১৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরন করে কর্তব্যরত ডাক্তার। কুমিরা পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাকির রাব্বানী বলেন, দ্রুতগামী যাত্রীবাহী বাসটি বটতল এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হয়। এ ঘটনায় উদ্ধারকৃতদের মধ্যে ৫ জন ঘটনাস্থলে মারা যায়। আহত- নিহতদের নাম ঠিকানা পাননি বলে জানান তিনি।















