স্ত্রীকে ১১ টুকরা করে হত্যা করলো স্বামী
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

স্ত্রীকে ১১ টুকরা করে হত্যা করলো স্বামী

স্ত্রীকে ১১ টুকরা করে হত্যা করলো স্বামী
ছবি সংগৃহীত।


  নগরের বায়েজিদে এক গৃহবধূকে ১১ টুকরা করে হত্যার পর পালিয়েছে ঘাতক স্বামী।  

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অক্সিজেন এলাকার পাহাড়িকা হাউজিং সোসাইটিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বায়েজিদ থানা পুলিশ।


বায়েজিদ থানার উপ পরিদর্শক (এসআই) আবিদ হোসেন বাংলানিউজকে জানান, খণ্ড-বিখণ্ড অবস্থায় এক নারীর লাশ পাওয়া গেছে। তার স্বামী পলাতক রয়েছে।


তিনি আরও জানান, স্থানীয়রা গতকাল রাতে নিহত গৃহবধূর স্বামীকে ধরে একটি বাড়িতে আটকে রাখে। রুমের জানালার গ্রীল কেটে সেখান থেকে সে পালিয়ে যায়। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।