স্মরণসভায় প্রয়াত সাংবাদিক হান্নানের পরিবারকে অর্থ সহায়তা দিল চকরিয়া প্রেস ক্লাব

প্রয়াত সাংবাদিক এস এম হান্নান শাহর স্মরণে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে মরণোত্তর অর্থ সহায়তা প্রদানের লক্ষ্যে চকরিয়া প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও নগদ টাকা হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে, ২০২৬) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংবাদপত্র পরিষদ (জেএসপি)-এর সভাপতি এবং ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূর হাকিম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম। বক্তারা প্রয়াত সাংবাদিক এস এম হান্নান শাহর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং সাংবাদিকতায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
পুরো অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ এবং সাধারণ সম্পাদক মো. নাজমুল সাঈদ সোহেল। সভা শেষে প্রয়াত সাংবাদিকের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। চকরিয়া প্রেস ক্লাবের এই মানবিক উদ্যোগকে স্থানীয় সুধীসমাজ ও সংবাদকর্মীরা সাধুবাদ জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এইচ এম রুহুল কাদের, সিনিয়র সাংবাদিক বশির আল মামুন, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগরসহ অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।










