হাটহাজারীতে বিতর্কিত প্রার্থী পরিবর্তনে বিএনপির একাংশের বিশাল মশাল মিছিল

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) সংসদীয় আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত বিতর্কিত প্রার্থী মীর হেলালকে পরিবর্তন করে দলের দুঃসময়ের নিবেদিত ও ত্যাগী নেতা চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হককে মনোনয়ন দানের দাবিতে হাটহাজারীতে বিশাল মশাল মিছিল করেছে বিএনপি তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মী ও স্থানীয় জনসাধারণ।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ তথ্য জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক-এর পিএস আহসান হাবীব মাসুম।
তিনি জানান, গতকাল মঙ্গলবার হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বিএনপির দুর্দিনে দীর্ঘদিনের পরিচ্ছন্ন ও নিষ্কলুষ নেতা। তার মেধা, শ্রম ও অবারিত অর্থনৈতিক সহযোগিতায় বিগত ১৯৯৬, এক-এগারো এবং ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত দলের কাণ্ডারি হিসেবে নিবেদিত ছিলেন। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি ব্যবসা-বাণিজ্যসহ সম্পত্তির ব্যাপক ক্ষতিগ্রস্ত এবং ষড়যন্ত্রমূলক মামলার শিকার হলেও আপোষ করেননি। অন্যায়-অবিচারের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার সাহসী ভূমিকা পালন করে এসেছেন বিধায় হাটহাজারী বিএনপি ও হাটহাজারীর জনসাধারণ ফজলুল হকের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হাই কমান্ডের নিকট হাটহাজারী বিএনপি ও সর্বস্তরের জনসাধারণের দাবি, প্রাথমিক মনোনয়ন পুনঃবিবেচনা করে এস এম ফজলুল হককে দলের মনোনয়ন দানের জন্য জোর দাবি জানান। সমাবেশ শেষে মশাল মিছিলটি খাগড়াছড়ি মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে এবং সভাপতি আরো কঠিন কর্মসূচি ঘোষণা করেন।
হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব নুরুন্নবী তালুকদার-এর সভাপতিত্বে আয়োজিত মশাল মিছিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা প্রফেসর মির্জা মুহাম্মদ শহীদুল্লাহ বাবুল, আলহাজ জাকের হোসেন চেয়ারম্যান, আলহাজ্ব খায়রুন্নবী, একরাম সেলিম, মো. শফিউজ্জামান, নুরুল আজম চৌধুরী, মো. ইব্রাহিম, মোহাম্মদ আলী চৌধুরী পেয়ারু, সাফায়েতুল ইসলাম সাবাল, মোজাহের আলম, মো. গিয়াস উদ্দিন, এম. ইলিয়াছ আলী, নুরুল আবছার আনছারী, সুলতানুল আলম চৌধুরী, ওবাইদুল হক, শাহ আলম, জাফর আলম, জাফর আলম মাস্টার, আব্দুল্লাহ হারুন, আলমগীর মেম্বার, যুবনেতা আনোয়ার হোসেন, এস এম মহিউদ্দিন, রহিম উদ্দিন রাজু, মোস্তফা মুন্না, শহীদুল্লাহ লিটন, মহিউদ্দিন মুন্না, শেখ মোরশেদ, শাহজাহান খান, শফিক বাবু, রেজাউল করিম বাবু, হেলাল উদ্দিন, হুজ্জাতুল ইসলাম, টিকলু তালুকদার, এমরান হোসেন, রায়হান উদ্দিন, জিয়াউদ্দিন, মিনহাজ মাসুম বাবু, শাহনেওয়াজ মুন্না, শাওন, তাজুল ইসলাম, বখতেয়ার ইসলাম বাচ্চু, আলাউদ্দিন, আবু নাসের ইমু, এমাদাদুল হক মাজু, ওয়াহিদ তালুকদার, ওসমান গনি, আবদুল মতিন, আব্দুল করিম, নুরুন্নবী সাকিব, গাজী সাকিব, হুমায়ূন রশীদ, মোজাম্মেল শিশির ও প্রমুখ।












