চকরিয়ায় অপহরণের ৪ ঘণ্টা পর মিলল ছাত্রদল নেতার মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসান নামে এক ছাত্রদল নেতাকে অপহরণের চার ঘণ্টা পর মহাসড়কের পাশ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকার বাসিন্দা জিসানকে কাকারা পুলেরছড়া এলাকা থেকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পরে রাত ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী-কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিসান কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের দাবি, অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার কবির টাওয়ারে নিয়ে হত্যা করা হয়। পরে মরদেহটি মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।
এদিকে, জিসানকে কবির টাওয়ারে জিম্মি করে রাখা হয়েছে, এমন সন্দেহে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির নেতা-কর্মীরা ভবনটি ঘেরাও করেন।
চকরিয়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, জিসানকে কারারঅপহরণ করেছে এখনো জানা যায়নি। ভোর তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।










