ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইনের দাপ্তরিক কর্মকাণ্ডে বেকায়দায় চোরাকারবারিরা

কক্সবাজার উত্তর বনবিভাগের ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইনের দাপ্তরিক কর্মকাণ্ডে দিশেহারা ও বেকায়দায় পড়েছে চোরাকারবারিরা।
জানা যায়, তিনি ভোমরিয়াঘোনা রেঞ্জে দায়িত্ব গ্রহণের পর থেকে সার্বিক দায়িত্ব পালন করতে গিয়ে নানা কৌশল অবলম্বন করে চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিভিন্ন সময় নানা ধরনের কাঠ উদ্ধার করেন, যা সরকারিভাবে নথিভুক্ত করা হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত অবহিত করা হয়।
কিন্তু একটি অসাধু ও কুচক্রী মহল একে ভিন্নভাবে বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা প্রচার করে নানাভাবে হয়রানি করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। তা কোনোভাবেই কাম্য নয় বলে জানান বনবিভাগের সংশ্লিষ্টরা।
সরকারি বাগান রক্ষা করার জন্য তিনিসহ কর্মরত সবাই কঠোরভাবে চেষ্টা চালানোর কারণে সুবিধাভোগীরা অনৈতিক সুবিধা ভোগ করতে না পেরে তাদের বিরুদ্ধে নানা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ ও ফেসবুক পোস্ট করছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, অহেতুক সম্মানহানিকর সংবাদ প্রকাশ না করে সত্যতা যাচাই করার অনুরোধ জানান এলাকার সুশীল সমাজ।
একজন দায়িত্বশীল ব্যক্তি কখনো নিজের ইচ্ছামতো কর্মকাণ্ড চালাতে পারেন না বলে জানান ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন।









